Thursday, April 6, 2017

ধীরগতির ইন্টারনেটের জন্য এলো ইউটিউব গো



ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের স্বচ্ছন্দে অনলাইনে ভিডিও দেখার সুযোগ দিতে আনুষ্ঠানিকভাবে ‘ইউটিউব গো’ অ্যাপ উন্মুক্ত করেছে গুগল। গত সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে অ্যাপটি বাজারে আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। ইউটিউব অ্যাপের নতুন এ সংস্করণটি কাজে লাগিয়ে বন্ধুদের কাছে পছন্দের ভিডিও পাঠানোরও সুযোগ মিলবে। শুধু তা-ই নয়, ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোডের জন্য কত ইন্টারনেট ডাটা খরচ হবে তা আগেভাগেই জানা যাবে।
ভারতের প্রত্যন্ত অঞ্চলের ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই অ্যাপটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে গুগল।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ম্যাশেবল
Previous Post
Next Post
Related Posts

0 comments: