Monday, April 3, 2017

মা হওয়ার চেয়ে অভিনেত্রী হওয়া সহজ: কাজল

মা হওয়ার চেয়ে অভিনেত্রী হওয়া সহজ: কাজল


কাজলকাজলবলিউড অভিনেত্রী কাজল মনে করেন, মা হওয়ার চেয়ে অভিনেত্রী হওয়া অনেক সহজ। এই অভিনেত্রীর মতে, মাতৃত্বের দায়িত্ব একজন অভিনয়শিল্পীর দায়িত্ব থেকেও অনেক বড়। কারণ, কোনো মানুষ দিনে ২৪ ঘণ্টা অভিনয়শিল্পীর দায়িত্ব পালন করেন না কিন্তু অভিভাবকের দায়িত্ব পালন করতে হয় প্রতি মুহূর্তেই।
কাজলের ভাষ্য, ‘মা হওয়ার চেয়ে অভিনেত্রী হওয়া সহজ। মা হওয়া কঠিন। কারণ, এটি সারা দিনের কাজ। একজন মাকে মানসিকভাবে প্রতিটি মুহূর্তে তাঁর সন্তানের সঙ্গে থাকতে হয়। সন্তানদের কাছ থেকে নতুন নতুন জিনিস শেখা যায়। এমনকি ওদের পড়াতে গিয়েও অনেক নতুন কিছু জানা যায়।’
কাজল ও অজয় দেবগনের সংসারে দুই সন্তান। মেয়ে নাইসা ও ছেলে যুগ। মেয়ে বড় হয়ে মা-বাবার মতো অভিনয় করতে চায় কি না জানতে চাইলে কাজল বলেন, ‘নাইসা এসব বিষয় নিয়ে ভাবার জন্য এখনো অনেক ছোট। ওর বয়স মাত্র ১৩। সে এখন স্কুলের হোমওয়ার্ক ফাঁকি দেওয়ার বয়সটা পার করছে। অভিনয় এখন ওর মাথাতেই নেই।’ হিন্দুস্তান টাইমস
প্রিয়াঙ্কার নতুন শখ

প্রিয়াঙ্কার নতুন শখ


প্রিয়াঙ্কা চোপড়াপ্রিয়াঙ্কা চোপড়া‘আর কত কিছু করবে? কিছু কাজ তো অন্যদেরও করতে দাও’—এই আরজি জনৈক প্রিয়াঙ্কা চোপড়া ভক্তের। সম্প্রতি এই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তিনি রং তুলি নিয়ে, ক্যানভাসের সামনে দাঁড়িয়ে আঁকিবুঁকি করছেন। তবে, প্রিয়াঙ্কা যে শুধু পোজ দেওয়ার জন্যই রং-তুলি হাতে নেননি সেটি তাঁর অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে। ছবি আঁকা বুঝি প্রিয়াঙ্কার নতুন শখে পরিণত হয়েছে। তাই তো এই অভিনেত্রীর সেই ভক্ত মজা করে ছবির নিচে ওই মন্তব্যটি করেছেন।
প্রিয়াঙ্কাকে ছবি আঁকা শেখাচ্ছেন তাঁর সহকর্মী ও ‘কোয়ান্টিকো’ অভিনেত্রী ইয়াসমিন আল মাসরি। রোববার সকালেই প্রথম সাদা ক্যানভাসের সামনে কিছু আঁকতে মন চেয়েছিল প্রিয়াঙ্কার। যেমন ভাবা তেমন কাজ। কিন্তু সেই অভিনেত্রী কী এঁকেছেন তা অবশ্য জানা যায়নি। বলিউড লাইফ।
‘আশিকী’র সঙ্গে দেখা হলো ‘আশিকী টু’র

‘আশিকী’র সঙ্গে দেখা হলো ‘আশিকী টু’র


আদিত্য রায় কাপুর, শ্রদ্ধা কাপুর, আনু আগারওয়াল, দীপক তিজোরিআদিত্য রায় কাপুর, শ্রদ্ধা কাপুর, আনু আগারওয়াল, দীপক তিজোরিপ্রযোজনা প্রতিষ্ঠান বিশাল ফিল্মসের ৩০ বছর উপলক্ষে ‘বেগমজান’ ছবির একটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন এই প্রতিষ্ঠানের দুই স্বত্বাধিকারী মহেশ ভাট ও মুকেশ ভাট। ‘বেগমজান’ও তাঁরাই প্রযোজনা করেছেন। সেখানেই ‘আশিকী’ সিনেমার দুই শিল্পী শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর সাক্ষাৎ পেলেন ‘আশিকী টু’ ছবির দুই তারকা আনু আগারওয়াল ও দীপক তিজোরির।
অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এই মুহূর্তের স্মৃতি ধরে রাখার জন্য একটি ছবি তোলেন। সেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি লিখেছেন, ‘উদ্‌যাপন করছি। বিশেষ ফিল্মের একটি অংশ হতে পেরে আমি সব সময়ই গর্বিত।’
হ্যাশট্যাগ দিয়ে শ্রদ্ধা লিখেছেন, ‘“আশিকী”র সঙ্গে “আশিকী টু”র দেখা।’
১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘আশিকী’ ছবিতে আরও ছিলেন রাহুল রায়। এই ছবির সিক্যুয়েল ‘আশিকী টু’ মুক্তি পায় ২০১৩ সালে। হিন্দুস্থান টাইমস

Thursday, March 23, 2017

 প্রেমিককে দেখতে যাননি দীপিকা!

প্রেমিককে দেখতে যাননি দীপিকা!


বান্ধবীদের সঙ্গে দীপিকা পাড়ুকোনবান্ধবীদের সঙ্গে দীপিকা পাড়ুকোনবাবা-মায়ের সঙ্গে সময় কাটিয়ে বেঙ্গালুর থেকে মুম্বাই ফিরেছেন দীপিকা। ফিরেই চলে গেছেন বান্ধবীর কাছে। বান্দ্রার এক রেস্তোরাঁয় বসে গিয়েছিলেন আড্ডায়। অথচ কিছুদিন আগে অস্ত্রোপচার হওয়া প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে দেখা করতে যাননি তিনি।
ভক্তরা ভেবেছিলেন, বলিউডে ফিরে প্রেমিকের পাশে গিয়ে দাঁড়াবেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। কিন্তু ভাবনা ভুল হলো কী? বান্দ্রার রেস্টুরেন্ট থেকে আড্ডা শেষে বের হওয়ার সময় মঙ্গলবার রাতে বান্ধবীসমেত সাংবাদিকদের সামনে পড়ে যান দীপিকা। সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দী। ক্যামেরা দেখে ডিপ্পির বান্ধবী মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু ‘বাজিরাও মাস্তানি’ তারকা রীতিমতো জোর করে বান্ধবীকে ঠেলে দিয়েছেন ক্যামেরার মুখে। সম্ভবত বিষয়টি উপভোগ করছিলেন তিনি। 
হাসপাতাল থেকে ফিরেছেন রণবীর সিং। এখন আছেন বিশ্রামে। কে জানে, হয়তো গোপনে তাঁকে দেখে এসেছেন দীপিকা। সেখানে হয়তো পৌঁছাতে পারেনি ছবিশিকারির দল। বলিউড লাইফ।
 সবচেয়ে বেশি আয়কর দিলেন সালমান

সবচেয়ে বেশি আয়কর দিলেন সালমান


সালমান খানসালমান খানবলিউডের ‘ভাইজান’, মানে সালমান খান অগ্রিম আয়কর দিয়ে হাত ঝেড়ে বসে আছেন। ঝামেলা শেষ এক বছরের জন্য। ২০১৬-১৭ অর্থবছরে সাল্লু তাঁর আয়ের জন্য দিলেন সাড়ে ৪৪ কোটি রুপি আয়কর। বলিউড তারকাদের মধ্যে এ বছরের হিসাবে তিনি হলেন পরিমাণে সবচেয়ে বেশি। করদাতা।
গেল বছর সালমানের সুপারহিট সুলতান বিশ্বব্যাপী আয় করেছে ৫০০ কোটি রুপিরও বেশি। পাশাপাশি বিভিন্ন পণ্যের প্রচারদূত হয়েও বছরব্যাপী তিনি অনেক আয় করেন। তাই এ বছর তাঁর আয়করের পরিমাণও বেড়ে যায়। গত বছর তিনি আয়কর দিয়েছিলেন ৩২ কোটি রুপি।
সম্প্রতি ভারতের আয়কর বিভাগ প্রকাশ করেছে সর্বোচ্চ আয়করদাতা বলিউড তারকাদের তালিকা। তালিকায় দ্বিতীয় শীর্ষ আয়করদাতা ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। তিনি এরই মধ্যে সাড়ে ২৯ কোটি রুপি অগ্রিম কর দিয়েছেন। শীর্ষ ১০ আয়করদাতা বলিউড তারকাদের মধ্যে আরও আছেন হৃতিক রোশন, কপিল শর্মা, রণবীর কাপুর, আমির খান, করন জোহর, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও কারিনা কাপুর খান। কপিল, করণ ও আলিয়া এবারই প্রথম সর্বোচ্চ কর দিয়ে সেরা ১০-এর এই তালিকায় নাম লেখালেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

Wednesday, March 22, 2017

জীবনটা বদলে গেছে

জীবনটা বদলে গেছে


বুবলী l ছবি: প্রথম আলো
আর এক দিন কাজ করলেই শেষ হবে অহংকার ছবির শুটিং। শুধু বাকি থাকবে একটি গানের কাজ। কলকাতা থেকে ছবির নায়ক শাকিব খান ফিরলেই হবে সেই গানের শুটিং। ছবিটির নায়িকা বুবলী। অহংকার ছবির শুটিংয়ের ফাঁকে তিনি কথা বললেন প্রথম আলোর সঙ্গে

কত দিন ধরে ‘অহংকার’ ছবির কাজ চলছে?সম্ভবত গত ১২ জানুয়ারি থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। টানা দুই মাস কাজ করলাম। আর এক দিন কাজ করলেই সংলাপ দৃশ্যের কাজ শেষ হবে। বাকি থাকবে একটি গান। শাকিব খান ফিরলে সেটা শেষ করা যাবে।

ছবিটি কবে নাগাদ মুক্তি পেতে পারে, ধারণা আছে আপনার?মুক্তির বিষয় তো পরিচালক ও প্রযোজকের হাতে। তাঁদের কাছ থেকে শুনেছি, ছবিটি তাঁরা পয়লা বৈশাখে মুক্তি দিতে চান। সেই কথা মাথায় রেখেই দ্রুত কাজ এগিয়ে নিচ্ছেন পরিচালক। যতটুকু অংশের শুটিং হয়েছে, এরই মধ্যে তার সম্পাদনা ও ডাবিংয়ের কাজ শেষ।

‘অহংকার’ ছবিতে আপনার চরিত্রটি কেমন?বসগিরি ও শুটার—দুটো ছবিতে আমার চরিত্র প্রায় একই রকম ছিল। কিন্তু অহংকার ছবির চরিত্রটি আলাদা। সেই ভিন্নতা কেমন, তা বুঝতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে হবে।

এবারের ঈদে কোনো ছবি থাকছে আপনার?ঈদ আসতে এখনো তিন মাস বাকি। তাই ঈদে ছবি মুক্তি পাচ্ছে কি পাচ্ছে না, এটা এখনই বলতে চাইছি না। থাকুক না একটু চমক।

চলচ্চিত্রে অভিনয়ের প্রায় এক বছর হয়ে গেল। সিনেমার নায়িকা হওয়ার পর জীবনটা কি জটিল মনে হয়?ভালো কাজ করতে গেলে বাধা-বিপত্তি আসবেই। তবে এটা ঠিক যে চলচ্চিত্রে কাজ শুরু করার পর থেকে জীবনটা বদলে গেছে। অনেক কিছুই এখন জটিল মনে হয়। অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তারপরও কাজটাকে উপভোগ করছি। দর্শকের ভালোবাসা পাচ্ছি।

Tuesday, March 21, 2017

 কান চলচ্চিত্র উৎসবে যাবেন দীপিকা?

কান চলচ্চিত্র উৎসবে যাবেন দীপিকা?


দীপিকা পাড়ুকোনদীপিকা পাড়ুকোনপ্রসাধনী প্রতিষ্ঠান ল’রিয়ালের শুভেচ্ছাদূত হতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন—এই খবরটি নতুন নয়। মাস খানেক আগে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে এ খবরটি প্রকাশিত হয়। তখন এর সঙ্গে একটি গুঞ্জনও অবশ্য শোনা যাচ্ছিল। বলিউডে কানাঘুষা চলছিল, এই প্রসাধনী প্রতিষ্ঠানের সাবেক শুভেচ্ছাদূত ক্যাটরিনা কাইফের চেয়ে কিছু কম পারিশ্রমিকে নতুন শুভেচ্ছাদূত হতে রাজি হয়েছেন দীপিকা। কান চলচ্চিত্র উৎসবের মতো বিশাল এক আয়োজনের লালগালিচায় হাঁটার জন্যই নাকি কম পারিশ্রমিকে কাজ করতে রাজি হয়েছেন এই তারকা। 
দীপিকার স্টাইলিস্ট শালিনা ইনস্টাগ্রামে এই ছবিটি প্রকাশ করেন।দীপিকার স্টাইলিস্ট শালিনা ইনস্টাগ্রামে এই ছবিটি প্রকাশ করেন।সম্প্রতি দীপিকার ব্যক্তিগত স্টাইলিস্ট শালিনা নাথানির একটি ইনস্টাগ্রাম পোস্টের পর এ গুঞ্জনটি আরও জোরদার হয়েছে। সেই ছবিতে একজন নারী হ্যাট দিয়ে মুখ ঢেকে রেখেছেন। ছবি দেখে অনেকেই ধারণা করছেন, এটি দীপিকা পাড়ুকোনেরই ছবি। 
কান চলচ্চিত্র উৎসব এবার মে মাসে আয়োজিত হবে। বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর কয়েক বছর ধরে প্যারিসে অনুষ্ঠিত এ আয়োজনে একই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে অংশগ্রহণ করে আসছেন। দীপিকা পাড়ুকোনও এর আগে ২০১০ সালে একবার কানে আমন্ত্রণ পেয়েছিলেন। বলিউড বাবল।

Monday, March 20, 2017

তাহসান-নাদিয়ার ‘দূরবীন’এ চোখ রেখেছেন দর্শকরা


তাহসান-নাদিয়ার ‘দূরবীন’এ চোখ রেখেছেন দর্শকরা


 
তরুণ নির্মাতা ভিকি জাহেদ মায়া, মোমেন্টস, দেয়াল এর মতো জনপ্রিয় শর্টফিল্ম নির্মাণের পর সম্প্রতি হাজির হয়েছেন নতুন শর্টফিল্ম ‘দূরবীন’ নিয়ে। প্রথমবারের মতো এখানে জুটি বেঁধেছেন গায়ক ও অভিনেতা তাহসান ও অভিনেত্রী নাদিয়া। 
 
ইউটিউবে শর্টফিল্মটির মুক্তির পর মিলেছে যথেষ্ট সাড়া। প্রকাশের পর মাত্র চারদিনে ভিউয়ার দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ।  এরা আগে ইউটিউবে মুক্তি পায় 'মোমের দেয়াল', 'তুমিহীনা', 'মন উড়া' ও 'মুক্তি' শিরোনামের চারটি গান। সেগুলোও জনপ্রিয়তা পায়। 
 
আর গত ১৬ মার্চ অনলাইনে মুক্তি পেয়েছে ৩২ মিনিটের স্বল্পদৈর্ঘ্য ছবিটি। তরুণ নির্মাতা ভিকি জাহেদ’র পরিচালনায় 'দূরবীন'র গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। 
দূরবীন' এ তাহসান-নাদিয়া ছাড়াও অভিনয় করেছেন রাজত্য ব্যান্ডের তৌফিক আহমেদ। এতে অভিনয়ে আরো ছিলেন মনসুর মুস্তাফিজ, সোহান বাবু ও ইহতিশাম আহমেদ। প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছে 'দূরবীন'।
 
ইত্তেফাক অনলাইনকে পরিচালক ভিকি বলেন ‘দূরবীন’একটি বিভ্রমের গল্প। যে বিভ্রম এতটাই মায়াবী যে এর অস্তিত্তের ব্যাপারে মানুষের বিন্দুমাত্র সন্দেহ থাকে না। গভীর ভালোবাসা ও মানব সম্পর্কের জটিলতা প্রায় এমন বিভ্রম সৃষ্টি করে আমাদের সামনে। অনলাইনে মুক্তির পর থেকে ব্যাপক সাড়া পেয়েছি আমরা। দর্শকরা কাজটি যে ভালভাবে নিয়েছে সেটা তাদের প্রশংসাসূচক মন্তব্যে বোঝা যাচ্ছে।’

আমি সন্ত্রাসী নই যে বুবলীকে হুমকি দিবো : অপু বিশ্বাস

আমি সন্ত্রাসী নই যে বুবলীকে হুমকি দিবো : অপু বিশ্বাস


আমি সন্ত্রাসী নই যে বুবলীকে হুমকি দিবো : অপু বিশ্বাস
আমি বুবলীকে কেন হুমকি দিতে যাবো আমি কি সন্ত্রাসী? আমি তো সন্ত্রাসী নই, তাহলে বুবলী কেন বারবার গণমাধ্যমের কাছে বিষয়টিকে ইস্যু করে তুলছে? বুবলী গতকাল থেকে দুইটি বিষয়কে ইস্যু করার চেষ্টা করে যাচ্ছে।   এক- হুমকি, দুই- নিরাপত্তা।   কেন?  এরপর যদি সে বিষয়গুলোকে ইস্যু করার চেষ্টা করে তাহলে আমিও আমার জায়গা থেকে পদক্ষেপ নেবো।   
গত দুইদিন ধরে বুবলীর গণমাধ্যমে দেওয়া বক্তব্যের বিপরীতে কালের কণ্ঠকে এসব কথাই জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অবিশ্বাস।   তবে বুবলীকে 'অকথ্য ভাষা'য় গালিগালাজের বিষয়টি স্বীকার করে নিয়ে অপু বলেছেন, হ্যাঁ আমি তাকে ফোন দিয়েছি গালি দেওয়ার জন্য।   অবশ্যই আমি তাকে গালি দিয়েছি। কেন গালি দিয়েছি সেটা বুবলী ভালো করেই জানে।   হুমকি আমি দেইনি।   আমি সিনিয়রর আর্টিস্ট আমি সন্ত্রাসী নই।
অপু কালের কণ্ঠকে বলেন, আমি তাকে ফোন দিয়েছি সে স্বাভাবিকভাবেই আমার ফোন রিসিভ করে আমাকে সালাম দিয়েছে।   সে তো জানে না অপু তাকে ফোনব দিয়েছে। আমি আমার পরিচয় দিতেই সসে রেকর্ড করতে শুরু করে। আমিও তাকে বলে দেই রেকর্ড করে নে।   এসময় আমি তাকে 'তুই' করে বলি, অনেক উত্তেজিত ছিলাম। তাকে গালি দিয়েছি। সে রেকর্ড করে রেখেছে। সবাইকে বলছে সে রেকর্ড শোনাবে। কিন্তু রেকর্ড তো আমিও করে রেখেছি।   রেকর্ড আকিও শোনাবো।
কেন গালি দিয়েছেন এমন প্রশ্নের জবাবে অপু কালের কণ্ঠকে বলেন, আসলে সমস্যাটা তেমন কিছুই না।   শাকিব খানকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে সেই ছবির ক্যাপশনে 'হার্ট ইমো' ব্যবহার করে  'ফ্যামেলি টাইম' লিখেছে। সে কেন ফ্যামেলি টাইম লিখেছে, সে কেন এটা লিখবে? শাকিব কি তাদের ফ্যামেলি মেম্বার? সে কি ইঙ্গিত করতে চায়?  আমি শাকিবকে বিষয়টা বলার পর শাকিব আমাকে জানিয়েছে বুবলীর সাথে শুটিং-এর বাইরে কথা হয় না। এরপরে আমি নিজেই তাকে ফোন দিয়েছি।  
আচ্ছা বুবলীর ফ্যামেলি মেম্বার না শাকিব এটা আমরা সবাই বুঝলাম, ধরেই নিলাম। কিন্তু আপনি উত্তেজিত হচ্ছেন, আপনি বলুন শাকিব কি আপনার ফ্যামেলি মেম্বার?  এটা একটা বড় প্রশ্ন হয়ে গেছে।   এই প্রশ্নের উত্তরে কী বলবেন?  অপু বিশ্বাস একটু থেমে বললেন এই প্রশ্নের উত্তরটা শাকিব দিতে পারবে। আপনারা শাকিব খানকে জিজ্ঞেস করুন।  
‘ভালো বাবা’ হতে ধূমপান, মদ্যপান ছাড়তে চান শাহরুখ

‘ভালো বাবা’ হতে ধূমপান, মদ্যপান ছাড়তে চান শাহরুখ


ন্ট

‘ভালো বাবা’ হতে ধূমপান, মদ্যপান ছাড়তে চান শাহরুখ
সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। তার জন্য স্বাস্থ্যকর জীবনযাপন করা দরকার। তাই ধূমপান ও মদ্যপান ছেড়ে দিতে চাইছেন বলিউড বাদশা শাহরুখ খান।
তিন সন্তানের জনক শাহরুখ বলেছেন, ‘আমার যখন ১৫ বছর বয়স ছিল, তখন বাবা-মাকে হারিয়েছি। আমার সন্তানদের সঙ্গে একই ঘটনা ঘটুক, সেটা চাই না। আমি আরও ২০-২৫ বছর ওদের পাশে থাকতে চাই। তার জন্য সুস্থ থাকা জরুরি। সেই কারণেই ধূমপান ও মদ্যপান ছেড়ে দিয়ে শারীরিক কসরতের মাধ্যমে সুস্থ থাকতে চাইছি। ’
শাহরুখের দুই সন্তান আরিয়ান ও সুহানা বড় হয়ে গেছেন। তবে তৃতীয় সন্তান আবরামের বয়স এখন মাত্র ৪ বছর। শাহরুখের বয়স এখন ৫০। তিনি বলছেন, এই বয়সে একটি শিশুসন্তান থাকা ভাল ব্যাপার। এর ফলে তিনি সারল্য ও ভালোবাসাকে অন্য রূপে দেখতে পাচ্ছেন। সন্তানদের জন্যই নিজেকে সুস্থ রাখতে চাইছেন বলিউড সুপারস্টার।
শুধু শারীরিকভাবে সুস্থ থাকাই নয়, পরিবারে জন্যই এবার মেজাজও নিয়ন্ত্রণে রাখতে চাইছেন শাহরুখ। তিনি জানিয়েছেন, পরিবারের লোকজনকে কথা দিয়েছেন, এবার থেকে আর কোনো বিতর্কে জড়াবেন না। ২০১২ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে গোলমাল হয়েছিল, সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাইছেন না তিনি।
সূত্র: এবিপি আনন্দ

হৃতিকের শর্ত...



বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, নির্মাতা কবির খানের পরবর্তী ছবিতে নায়ক হবেন হৃতিক রোশন। সম্প্রতি এই নির্মাতা সালমান খানকে নিয়ে ‘টিউবলাইট’ ছবির শুটিং শেষ করেছেন। এই ছবির কাজ পুরোপুরি শেষ হলেই হৃতিককে নিয়ে পরবর্তী ছবির কাজ শুরু করতে চাচ্ছিলেন তিনি। কিন্তু হৃতিক তাঁর ছবিতে কাজ করার জন্য একটি শর্ত জুড়ে দিয়েছেন। হৃতিক চান এই ছবিতে তাঁর পছন্দের একজন নায়িকাকে নেওয়া হোক। 

গুঞ্জন উঠেছে, কবির খানের কাছে হৃতিক রোশন একটি আবদার জানিয়েছেন। এটিকে শর্তও বলা যেতে পারে। কারণ, হৃতিক বলেছেন এই ছবিতে তাঁর বিপরীতে ক্যাটরিনা কাইফ থাকলেই তিনি ছবিটি করতে রাজি হবেন। কিন্তু কবির এই ছবিতে ক্যাটকে নিতে নারাজ। যদিও এর আগে ক্যাটরিনাকে নিয়ে কাজ করেছেন তিনি। সেই ছবি ভালো ব্যবসাও করেছে। কিন্তু এবার কবির সম্পূর্ণ নতুন একটি জুটিকে নিয়ে কাজ করতে চাচ্ছেন। তিনি তাঁর এই ছবির জন্য হৃতিকের বিপরীতে দীপিকা পাড়ুকোন বা কৃতি শ্যাননের কথা ভাবছেন। আর হৃতিক তাঁর ‘ব্যাং ব্যাং’ সিনেমার সহ-শিল্পীর সঙ্গে আবারও জুটি বাঁধতে আগ্রহী। কেন—সেই উত্তর অবশ্য এখনো পাওয়া যায়নি। হিন্দুস্থান টাইমস।

Saturday, March 18, 2017

কারিনার কোলে তৈমুর

কারিনা কাপুর খান ও সাইফ আলী খান দম্পতি অন্য সব বলিউড তারকার চেয়ে এক জায়গায় আলাদা। সন্তান জন্মের পর তাকে মিডিয়ার কাছ থেকে লুকিয়ে রাখার প্রবণতা তাঁদের মধ্যে একেবারেই দেখা যায়নি। যদিও সাইফ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন,